পঞ্চগড় খবর

পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১২:৪৯ এএম

পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মতবিনিময়
ছবি: পঞ্চগড় খবর

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, “সাংবাদিকরা আজও নিজেদের অধিকার সম্পর্কে অসচেতন। আপনারা আপনাদের অধিকার সম্পর্কে সচেতন হোন। আমরা ১৯৭৪ সালের প্রেস কাউন্সিল আইনের মধ্যে আছি, তবে এ আইনটি যুগোপযোগী করা জরুরি।”

​সোমবার (১৯ অক্টোবর) রাতে পঞ্চগড় প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​প্রেস কাউন্সিল চেয়ারম্যান আরও বলেন, “সাংবাদিকদের মধ্যে বিভাজন রাখা যাবে না , বিভাজন তৈরি হলে এ পেশার মান বজায় রাখা কঠিন হবে” তিনি সাংবাদিকদের পেশাদারত্ব বজায় রেখে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

​সভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রেস কাউন্সিলের সচিব আব্দুস সবুর বলেন, “সাংবাদিকতা একটি শ্রমনির্ভর পেশা হলেও সেই তুলনায় এখানে এখনো পর্যাপ্ত সম্মান ও প্রাপ্তি নেই। তবে সরকার সাংবাদিকদের সার্বিক কল্যাণে আন্তরিকভাবে কাজ করছে।”

​পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় তিনি তার বক্তব্যে বলেন, “একটি সুনির্দিষ্ট আইন বা নীতিমালা তৈরি করা প্রয়োজন, যেন কোনো মিডিয়া প্রতিষ্ঠান হঠাৎ কেবল একটি ফোন কলের মাধ্যমে কোনো কারণ ছাড়াই কোনো সাংবাদিককে চাকরিচ্যুত করতে না পারে।”

​প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার বলেন, “পঞ্চগড় প্রেসক্লাবের ইতিহাসে এই প্রথম বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যানের আগমন ঘটেছে। তাই প্রেসক্লাবের ইতিহাসে আজকের দিনটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা প্রেস কাউন্সিলের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।”

​সভায় অন্যান্যের মধ্যে দৈনিক কালের কণ্ঠের পঞ্চগড় প্রতিনিধি লুৎফর রহমান, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের পঞ্চগড় প্রতিনিধি ইনসান সাগরেদ, দৈনিক আমার দেশের পঞ্চগড় প্রতিনিধি হোসাইন রায়হান এবং দৈনিক করতোয়ার প্রতিনিধি সামসউদ্দীন চৌধুরী কালাম বক্তব্য প্রদান করেন।

শেয়ার করুন

জাতীয় নিয়ে আরও পড়ুন

দেবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যেজিপিএ-৫ জীবনের সবকিছু নয়, ভালো মানুষ হতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

নারীর প্রতি সহিংসতা রোধে উদ্যোগ​পঞ্চগড়ে জেন্ডার সমতা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি প্রজেক্ট অনুষ্ঠিত

সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে উদ্যোগপঞ্চগড়ে প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অস্ত্র হাতে অভিযানে অংশ নিয়ে সমালোচনাইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

দৈনিক পঞ্চগড় খবরের আয়োজনেপঞ্চগড়ে সাংবাদিকতার বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা ২০২৬পঞ্চগড়ে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন: মণ্ডপ পরিদর্শনে বিজিবি অধিনায়ক

মন্তব্য