সাংবাদিকতার পেশাগত দক্ষতা বৃদ্ধি, সংবাদ সংগ্রহ ও পরিবেশনায় অভিজ্ঞতা অর্জন এবং সাংবাদিকতার মৌলিক বিষয় সম্পর্কে ধারণা দিতে পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে সাংবাদিকতার বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা।
রোববার (১৮ অক্টোবর ২০২৬) পঞ্চগড় জেলা প্রশাসনের ইকোপার্ক, মীরগড়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটির আয়োজন করে দৈনিক পঞ্চগড় খবর।
কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কালের কণ্ঠের পঞ্চগড় প্রতিনিধি লুৎফর রহমান, পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার, চ্যানেল ২৪ ও আমার দেশের পঞ্চগড় প্রতিনিধি হোসাইন রায়হান এবং বোদা প্রেসক্লাবের সভাপতি আমির খসরু লাবলু। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন পঞ্চগড় প্রেসক্লাবের সদস্য নয়ন তানবীরুল বারী
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক পঞ্চগড় খবরের সম্পাদক ও প্রকাশক এবং পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন।







