পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ১ নং চিলাহাটি ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ ঘুরে দেখেছেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির নেতা নুরে আলম টুটুল ও তাঁর সফরসঙ্গীরা।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ১ নং চিলাহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তৌকির আহমেদ তুহিন এবং সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদসহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
পরিদর্শনকালে প্রতিনিধিদলটি ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তাঁরা পূজার সার্বিক পরিবেশ, সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বিষয়ে খোঁজখবর নেন এবং পূজা উদ্যাপন কমিটির সদস্যদের সঙ্গে এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হন।







