পঞ্চগড় খবর

অস্ত্র হাতে অভিযানে অংশ নিয়ে সমালোচনা

ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পিএম

ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

রাজধানীর গেন্ডারিয়ায় অস্ত্র হাতে বিতর্কিত মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। এ ঘটনার জের ধরে তাঁকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

​রবিবার বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে ডেকে পাঠান প্রধানমন্ত্রী। সরকারের সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের একাধিক বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে, সেই বৈঠকেই তাঁকে তাৎক্ষণিকভাবে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়।

​তবে এ বিষয়ে এখন পর্যন্ত সরকার বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিকভাবে লিখিত বা মৌখিক বক্তব্য প্রকাশ করা হয়নি।

​ঘটনাসূত্রে জানা যায়, সম্প্রতি রাজধানীর গেন্ডারিয়া এলাকায় একটি বিশেষ অভিযানে ইশরাক হোসেনকে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে অংশ নিতে দেখা যায়। ঘটনার সামাজিক যোগাযোগমাধ্যম ও সচেতন মহলে ব্যাপক বিতর্ক ও সমালোচনার ঝড় ওঠে। আইন প্রয়োগকারী সংস্থার উপস্থিতি ছাড়া একজন মন্ত্রীর এভাবে অভিযানে অংশ নেওয়া নিয়ে প্রশ্ন তোলেন বিশ্লেষকরা।

শেয়ার করুন

জাতীয় নিয়ে আরও পড়ুন

দেবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যেজিপিএ-৫ জীবনের সবকিছু নয়, ভালো মানুষ হতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

নারীর প্রতি সহিংসতা রোধে উদ্যোগ​পঞ্চগড়ে জেন্ডার সমতা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি প্রজেক্ট অনুষ্ঠিত

পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মতবিনিময়

সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে উদ্যোগপঞ্চগড়ে প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দৈনিক পঞ্চগড় খবরের আয়োজনেপঞ্চগড়ে সাংবাদিকতার বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা ২০২৬পঞ্চগড়ে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন: মণ্ডপ পরিদর্শনে বিজিবি অধিনায়ক

মন্তব্য