পঞ্চগড় খবর

দৈনিক পঞ্চগড় খবরের আয়োজনে

পঞ্চগড়ে সাংবাদিকতার বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শাহিনুর রহমান

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২১ পিএম

পঞ্চগড়ে সাংবাদিকতার বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ছবি: পঞ্চগড় খবর

সাংবাদিকতার পেশাগত দক্ষতা বৃদ্ধি, সংবাদ সংগ্রহ ও পরিবেশনায় অভিজ্ঞতা অর্জন এবং সাংবাদিকতার মৌলিক বিষয় সম্পর্কে ধারণা দিতে পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে সাংবাদিকতার বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা।

রোববার (১৮ অক্টোবর ২০২৬) পঞ্চগড় জেলা প্রশাসনের ইকোপার্ক, মীরগড়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটির আয়োজন করে দৈনিক পঞ্চগড় খবর।

কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কালের কণ্ঠের পঞ্চগড় প্রতিনিধি লুৎফর রহমান, পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার, চ্যানেল ২৪ ও আমার দেশের পঞ্চগড় প্রতিনিধি হোসাইন রায়হান এবং বোদা প্রেসক্লাবের সভাপতি আমির খসরু লাবলু। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন পঞ্চগড় প্রেসক্লাবের সদস্য নয়ন তানবীরুল বারী

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক পঞ্চগড় খবরের সম্পাদক ও প্রকাশক এবং পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন জেলা ও উপজেলার নির্বাচিত দৈনিক পঞ্চগড় খবরের সাংবাদিকবৃন্দ।

কর্মশালায় সাংবাদিকতার নীতিমালা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, তথ্য যাচাই, সংবাদ সংগ্রহের কৌশল এবং পেশাগত দায়িত্বশীলতার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এসব বিষয়ে প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়।

সাংবাদিকতার মানোন্নয়ন এবং দায়িত্বশীল গণমাধ্যম চর্চায় এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা

শেয়ার করুন

জাতীয় নিয়ে আরও পড়ুন

দেবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যেজিপিএ-৫ জীবনের সবকিছু নয়, ভালো মানুষ হতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

নারীর প্রতি সহিংসতা রোধে উদ্যোগ​পঞ্চগড়ে জেন্ডার সমতা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি প্রজেক্ট অনুষ্ঠিত

পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মতবিনিময়

সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে উদ্যোগপঞ্চগড়ে প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অস্ত্র হাতে অভিযানে অংশ নিয়ে সমালোচনাইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

শারদীয় দুর্গাপূজা ২০২৬পঞ্চগড়ে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন: মণ্ডপ পরিদর্শনে বিজিবি অধিনায়ক

মন্তব্য