মহালয়া উপলক্ষে পঞ্চগড়ের ঐতিহাসিক ত্রিস্রোতা শ্রী শ্রী বদেশ্বরী মন্দির ও করতোয়া নদীর তীরে হাজারো সনাতন ধর্মাবলম্বীর সমাগম ঘটেছে। শনিবার (১০ অক্টোবর) ভোর থেকে শুরু হওয়া এই পূর্ণ্যস্নান, পিন্ডদান ও তর্পনাদি অর্পণের মধ্য দিয়ে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

​হিন্দু পুরাণ অনুযায়ী ৫১ পীঠের অন্যতম এই শক্তিপীঠ ধামে প্রতিবছরের মতো এবারও মেলা ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় নেওয়া হয়েছিল বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

​এদিকে, মন্দিরটি পরিদর্শনে আসেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। পূজার্চনা শেষে তিনি আসন্ন দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সংস্কৃতি ও ঐতিহ্যের গভীর মিল রয়েছে। পারস্পরিক আলোচনার মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।