পঞ্চগড় সদর উপজেলার ৭ নম্বর হাড়িভাসা ইউনিয়নের ছয়টি দুর্গামন্দির পরিদর্শন করেছেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের সার্বিক খোঁজখবর নেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) হাড়িভাসা ইউনিয়নের বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজার রহমান বাবু, পঞ্চগড় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মনিরুজ্জামান মানিক, হাড়িভাসা ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়াউল হক জিয়া, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রধান বুলবুল এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী সবুজ।
এ ছাড়া উপস্থিত ছিলেন এম আর সরকারি কলেজ ছাত্রদল ও যুবদলের সাবেক আহ্বায়ক মো. হাবিবসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন।







