হাতে তাজা ঢেঁকিশাকের আঁটি, চোখে ভবিষ্যৎ গড়ার অদম্য স্বপ্ন। পঞ্চগড় বাজারের চেনা ভিড়ের মাঝে দেখা মিলল এক ব্যতিক্রমী কিশোরের—নাম মোঃ রেজাউল করিম। বয়স কম হলেও আত্মনির্ভরশীলতা ও দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত সে।
রেজাউল পঞ্চগড় সদর উপজেলার ছোট কামাত এলাকার সন্তান। সে স্থানীয় ভিতরগড় শালমারা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী (শ্রেণি রোল নম্বর ৫৫)। পড়াশোনার ফাঁকে নিজের তাগিদেই সে প্রতিদিন গ্রাম থেকে তাজা ঢেঁকিশাক সংগ্রহ করে।
গত ১২ অক্টোবর (সোমবার) সন্ধ্যায় পঞ্চগড় বাজারে তাকে নিজের সংগ্রহ করা শাক বিক্রি করতে দেখা যায়। সারাদিন ক্লাস ও পড়াশোনা শেষ করে সন্ধ্যার পর নিজের উপার্জনে নেমে পড়ার এই চিত্র গ্রামীণ বাস্তবতার এক করুণ ও অনুপ্রেরণাদায়ক রূপ ফুটিয়ে তোলে।
নিজের লড়াই ও স্বপ্নের কথা জানাতে গিয়ে রেজাউল ‘পঞ্চগড় খবর’-কে বলে:

