পঞ্চগড় খবর

আন্তর্জাতিক ASOCIO Award পেল Creative IT Institute

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১২:২৩ এএম

আন্তর্জাতিক ASOCIO Award পেল Creative IT Institute
ছবি: সংগৃহীত

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ও দক্ষতা উন্নয়ন খাতে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে “ASOCIO Talent Development Award 2026” অর্জন করেছে Creative IT Institute। ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত ASOCIO Digital & AI Summit 2026-এর Award Ceremony-তে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠানের ফাউন্ডার ও সিইও, মনির হোসেন এই সম্মাননা গ্রহণ করেন।

Asian-Oceanian Computing Industry Organization (ASOCIO) এশিয়া–ওশেনিয়া অঞ্চলের ২৪টি অর্থনীতির তথ্যপ্রযুক্তি সংগঠনগুলোর একটি আঞ্চলিক ফেডারেশন। ডিজিটাল প্রতিভা বিকাশ, শিল্পখাতের চাহিদাভিত্তিক কারিকুলাম, ব্যবহারিক প্রশিক্ষণ, মেন্টরশিপ এবং শিক্ষা থেকে কর্মক্ষেত্রে প্রবেশের কার্যকর ব্যবস্থা তৈরিতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রদান করা হয়। ASOCIO-তে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী সদস্য সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি—BCS-এর মাধ্যমে মনোনয়ন প্রক্রিয়ায় অংশ নেয় Creative IT Institute।

২০০৮ সালে যাত্রা শুরু করা Creative IT Institute তরুণদের যথাযথ ক্যারিয়ার গাইডলাইন, ব্যবহারিক ও প্রকল্পভিত্তিক প্রশিক্ষণ, পোর্টফোলিও তৈরি, ফ্রিল্যান্সিং ও ক্লায়েন্ট কমিউনিকেশন এবং চাকরি ও কর্মসংস্থান সহায়তার সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ Talent Development Ecosystem গড়ে তুলেছে। প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত এক লাখের বেশি শিক্ষার্থী এখান থেকে প্রশিক্ষণ নিয়েছেন এবং ৩৫টিরও বেশি দেশ থেকে শিক্ষার্থীরা এর অনলাইন প্রশিক্ষণ কার্যক্রমে যুক্ত হয়েছেন। নারী, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতেও প্রতিষ্ঠানটি বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করেছে।

পুরস্কার গ্রহণের পর Creative IT Institute-এর Founder & CEO Md. Monir Hosen বলেন,
“এই আন্তর্জাতিক স্বীকৃতি শুধু Creative IT Institute-এর একার অর্জন নয়; এটি আমাদের শিক্ষার্থী, অ্যালামনাই, মেন্টর, কর্মী, ইন্ডাস্ট্রি পার্টনার এবং বাংলাদেশের দক্ষতা উন্নয়ন খাতের সম্মিলিত অর্জন। এই পুরস্কার আমাদের আনন্দিত করার পাশাপাশি দায়িত্বও বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশের তরুণদের ভবিষ্যৎ উপযোগী দক্ষতা, দায়িত্বশীল AI জ্ঞান এবং অর্থবহ কর্মসংস্থানের সুযোগ তৈরির কাজ আমরা আরও বড় পরিসরে এগিয়ে নিতে চাই।”

Creative IT Institute জানিয়েছে, এই স্বীকৃতিকে ভিত্তি করে ভবিষ্যতে ASOCIO সদস্য দেশগুলোর প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথ কারিকুলাম তৈরি, প্রশিক্ষক ও জ্ঞান বিনিময়, AI ও Future Skills কার্যক্রম, শিক্ষার্থী ও প্রতিভা বিনিময় এবং আন্তদেশীয় কর্মসংস্থান সহযোগিতা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। বাংলাদেশের বাস্তবতায় পরীক্ষিত প্রতিষ্ঠানটির Talent Development Model স্থানীয় প্রয়োজন অনুযায়ী অন্যান্য দেশেও কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেছে Creative IT Institute।

শেয়ার করুন

প্রযুক্তি নিয়ে আরও পড়ুন

মন্তব্য