পঞ্চগড় খবর

যুক্তরাষ্ট্রে অধ্যাপক ইউনূসকে হেনস্তার চেষ্টা, আ.লীগের ‘চরিত্র’ উন্মোচিত: নাহিদ ইসলাম

নিউজ ডেস্ক:

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পিএম

যুক্তরাষ্ট্রে অধ্যাপক ইউনূসকে হেনস্তার চেষ্টা, আ.লীগের ‘চরিত্র’ উন্মোচিত: নাহিদ ইসলাম
ছবি:;সংগৃহিত

​যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে হেনস্তা করার চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

​আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, "এই ঘটনা আবারও আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির নির্মম, সহিংস ও অমানবিক চরিত্রকে উন্মোচিত করেছে।"

​সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নিউইয়র্কের বিমানবন্দরে অধ্যাপক ইউনূস হুইলচেয়ারে বের হওয়ার সময় কয়েকজন ব্যক্তি তাঁর দিকে এগিয়ে গিয়ে উচ্চস্বরে ‘গো ব্যাক’ ও ‘হোয়াই ইউ কাম হেয়ার’সহ নানা অপবাদসূচক স্লোগান দেন। অভিযুক্তরা দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রবাসী সমর্থক বলে জানা গেছে।

​নাহিদ ইসলাম এই ঘটনাকে ‘ফ্যাসিবাদী সন্ত্রাসীদের অপচেষ্টা’ উল্লেখ করে বলেন, জনগণের কাছে চূড়ান্তভাবে প্রত্যাখ্যাত হওয়ার পরও তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। দেশে-বিদেশে সক্রিয় এই সন্ত্রাসী নেটওয়ার্ককে প্রতিহত করার আহ্বান জানিয়ে তিনি জুলাই গণহত্যা ও ফ্যাসিবাদের বিচারে দল হিসেবে আওয়ামী লীগের বিচার ত্বরান্বিত করার দাবি জানান। পাশাপাশি অধ্যাপক ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সাবেক সদস্যদের নিরাপত্তা নিশ্চিতে বর্তমান সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন।

​এদিকে, এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধন হেনস্তার ঘটনায় যেভাবে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছিল, এ ক্ষেত্রেও অনুরূপ পদক্ষেপ গ্রহণ করা হবে।

শেয়ার করুন

রাজনীতি নিয়ে আরও পড়ুন

মন্তব্য